বাংলাকে গুজরাট হতে দেব না , অজিত মাইতি - The News Lion

বাংলাকে গুজরাট হতে দেব না , অজিত মাইতি




দি নিউজ লায়ন ; শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি ৬-১ ও ৬-২অঞ্চলের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে কোতোয়ালি থানার জোরহাট গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়। ওই প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি, বিধায়ক দিনেন রায় ,জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা, মেদিনীপুর সদর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মুকুল সামন্ত ও তৃণমূল কংগ্রেসের নেতা গনি ইসমাইল মল্লিক ।প্রকাশ্য সমাবেশে কয়েক হাজার দলীয় কর্মী সমর্থক শামিল হয়েছিলেন।


প্রকাশ্য সমাবেশে তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি অজিত মাইতি তার ভাষণে বলেন আমরা বাংলাকে ভালবাসি আমরা বাংলাকে গুজরাট হতে দেব না। তিনি বলেন  ২০২১  সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতায় এলে বিজেপি বাংলাকে গুজরাট বানাবে বলে ঘোষণা করেছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন স্বপ্ন দেখা ভালো সেই স্বপ্নকে বাস্তবায়ন করা খুবই কঠিন  বাংলার মানুষ সাম্প্রদায়িক বিজেপিকে কোনদিনই বাংলাকে গুজরাট বানানোর জন্য বাংলায় ক্ষমতায় নিয়ে আসবে না। 


অজিত মাইতি ওই সভায় সর্বস্তরের মানুষকে মিথ্যাবাদী, স্বৈরাচারী, অত্যাচারী বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তিনি তাঁর ভাষণে বলেন বাংলা সব দিক থেকে এগিয়ে রয়েছে। আগামী দিনেও এগিয়ে থাকবে। বাংলা কারো কাছে মাথা নত করে না, আগামী দিনেও করবে না। তাই বিজেপি বহিরাগতদের নিয়ে এসে কিভাবে বাংলায় সন্ত্রাস সৃষ্টি করার চক্রান্ত শুরু করেছে তার বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। কারণ বিজেপির বাংলায় কোনো নেতা নেই। তাই বহিরাগতদের উপর নির্ভর করতে হচ্ছে তাদের সেই জন্য। 


তিনি বলেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার ১৫  টি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভ করবেন। বিজেপি একটি আসনে জয়লাভ করতে পারবে না। বিজেপি হাজার চেষ্টা করেও বাংলায় ক্ষমতায় আসতে  পারবেনা। তৃতীয়বারের জন্য বাংলায় মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির চেয়ারম্যান খড়গপুর গ্রামীণ কেন্দ্রের বিধায়ক দিনেন রায় তাঁর ভাষণে বলেন বিজেপি বাংলার উন্নয়ন চোখে দেখতে পায়নি।


তাই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। বাংলার মানুষই ঠিক করবে তারা কাকে আগামী দিনে ক্ষমতায় নিয়ে আসবেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নের কাজ করে থাকে তাহলে বাংলার মানুষের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে তারা সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবে না ক্ষমতায় নিয়ে আসবে মা মাটি মানুষের নেত্রী তথা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জাতপাত ধর্ম বুঝে না, তিনি বোঝেন মানুষের উন্নয়ন করা একমাত্র কাজ।


 তাই রাজনীতিকে দূরে রেখে তিনি বাংলার প্রতিটি মানুষের উন্নয়নে কাজ করছেন। তাই তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ।তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা বলেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের উন্নয়নে তিনি কাজ করেছেন। রেশনে চাল দেওয়ার ব্যবস্থা করেছেন। স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয়েছে রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।  ৩৪ বছর বামেরা ক্ষমতায় থাকা সত্ত্বেও যে কাজ করতে পারেনি, মাত্র সাড়ে ৯ বছরের মা মাটি মানুষের সরকার সেই কাজ করেছে।


তাই আপনারা বিজেপির মিথ্যা কথায় ভুলবেন না। আপনাদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য ঐক্যবদ্ধ  হয়ে নিজেদের বুথকে রক্ষা করবেন। প্রতি বুথ থেকে দলীয় প্রার্থী যাতে বিপুল ভোটে এগিয়ে থাকে সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন ।বাংলায় বিজেপি কোনদিন ক্ষমতায় আসতে পারবে না এবং বাংলাকে গুজরাট করতে পারবে না। আমরা বাংলাকে ভালবাসি তাই আমরা বাংলাকে গুজরাট হতে দেব না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.